भारत गणराज्य

বন্দে মাতরম্‌

(বাংলা 孟加拉文 Bengali)


বন্দে মাতরম্ ৷
সুজলাং সুফলাং
মলয়জশীতলাম্
শস্যশ্যামলাং
মাতরম্ !
বন্দে মাতরম্ ৷

শুভ্র-জ্যোৎস্না
পুলকিত-যামিনীম্
ফুল্লকুসুমিত
দ্রুমদলশোভিনীম্,
সুহাসিনীং
সুমধুরভাষিণীম্
সুখদাং বরদাং
মাতরম্ ৷৷
বন্দে মাতরম্ ৷